বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিরা দ্বিতীয়

জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ক্রমাগত বাড়ছে। চলতি সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর উত্তর আফ্রিকা হয়ে ইতালিতে পৌঁছানো প্রায় ৩০ হাজার অভিবাসন-প্রত্যাশীর মধ্যে প্রায় সাত হাজারই বাংলাদেশ ও মরক্কোর নাগরিক। রোমে আইওএমের ভূমধ্যসাগর-বিষয়ক সমন্বয়ক কার্যালয়ের পরিচালক ফেডেরিকো সোডা বলেন, এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইতালিতে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিরা চতুর্থ অবস্থানে ছিলেন। আর এপ্রিল মাসের শেষ নাগাদ বাংলাদেশিরা দ্বিতীয় অবস্থানে ছিলেন। টাইমস অব মাল্টা

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে সর্বোচ্চ অর্থনৈতিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মনে করেন ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুরশিদ। মেঘালয়ের শিলংয়ে গত শুক্রবার আইসিসি-এক্সিম ব্যাংক সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, ‘বিষয়টির গুরুত্ব বাংলাদেশ উপলব্ধি করেছে, এ কারণেই গুয়াহাটিতে আমরা কূটনৈতিক মিশনের কার্যালয় খুলেছি।’ গুয়াহাটি-ঢাকা বাসসেবার কথা উল্লেখ করে মুনতাসির মুরশিদ বলেন, ‘এটা ততটা সফল হয়নি, কারণ ঢাকায় যেতে গুয়াহাটি থেকে কলকাতা গিয়ে ভিসা সংগ্রহ করে আবার ফিরে এসে কে ঢাকার উদ্দেশে রওনা হবে?’ তিনি বলেন, গুয়াহাটির কূটনৈতিক মিশন থেকে যে কেউ দুই দিনের মধ্যে ভিসা সংগ্রহ করতে পারবেন। দ্য সেন্টিনেল