বিদেশি চিকিৎসকের চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডস ডাক্তার অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মিস ক্যাটরিনা বিনেমি পটুয়াখালীর বাউফল উপজেলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। স্থানীয় পল্লি দারিদ্র৵ বিমোচন সংস্থার (পদাবিস) উদ্যোগে উপজেলা সদরের সেবা নামের একটি ক্লিনিকে দুই দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গত মঙ্গল ও গতকাল বুধবার ওই চিকিৎসক উপজেলার দেড় শতাধিক দরিদ্র ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসা দেন।