বিদেশি ট্রলার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিন উপকূলে একটি বিদেশি ট্রলার জব্দ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তরাংশে একটি ট্রলার ভাসমান অবস্থায় দেখে লোকজন পুলিশে খবর দেয়। এ সময় সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জামশেদ আলম ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় চরে আটকে পড়া ট্রলারটি জব্দ করেন।