প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান সম্প্রতি দেশে দুজন বিদেশি নাগরিক হত্যার বিষয়ে বলেছেন, কারা, কীভাবে, কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন এবং কাদের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে, তা শিগগিরই জানা যাবে।
গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামের বালাবাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে এক আলোচনা সভায় এসব কথা বলেন ডিআইজি।
মাহফুজুল হক বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরে বাধা দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই অপচেষ্টার অংশ হিসেবেই বিদেশি নাগরিকদের হত্যাসহ হামলার ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আইএস নামের সংগঠনের কোনো কর্মকাণ্ড এ দেশে নেই।