বিদেশি নাগরিকের ফ্ল্যাটে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী এলাকায় বিদেশি নাগরিকের ফ্ল্যাট থেকে নগদ পৌনে নয় লাখ টাকা ও দুটি ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার কালুরঘাট শিল্প এলাকা, কুমিল্লা ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলো: নুর নবী (২৫), মিজান (১৮), খোকন ওরফে সাংবাদিক খোকন (৩২) ও ইউনুস ওরফে জাম্মু ইউনুস। তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ ও নগদ তিন লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। গত ১১ ফেব্রুয়ারি খুলশীর ৪ নম্বর সড়কের ইম্পিরিয়াল হিলস ভবনের বাসিন্দা ও কোরিয়ার নাগরিক লিমবো সিকের ফ্ল্যাটে ঢুকে চোরেরা টাকা এবং ল্যাপটপ চুরি করে। এ ব্যাপারে গত ১৩ ফেব্রুয়ারি খুলশী থানায় মামলা হয়। পুলিশ সূত্র জানায়, গত সোমবার কালুরঘাট শিল্প এলাকা থেকে নগদ দুই লাখ ৪৪ হাজার ও একটি ল্যাপটপসহ গ্রেপ্তার করা হয় নুর নবীকে। নবীর তথ্যের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া থেকে গ্রেপ্তার করা হয় মিজানকে। মিজানের তথ্যের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে একটি ল্যাপটপসহ গ্রেপ্তার করা হয় খোকনকে। তার ভিত্তিতে ৯৮ হাজার টাকাসহ গ্রেপ্তার হয় ইউনুস।