বিদেশি পিস্তল ও গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বাদুন এলাকা থেকে গত বুধবার দিবাগত মধ্যরাতে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার টঙ্গীর পাগাড় এলাকার আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান (২৬), একই এলাকার মৃত আফজাল মণ্ডলের ছেলে আনিসুর রহমান (৩৫) এবং কাপাসিয়া উপজেলার সালুয়াটেকি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আবদুর রশিদ (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে থানার পুলিশ গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার বাদুন এলাকায় অভিযান চালায়।জয়দেবপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।