বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ক্রেতা সেজে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ রাজেন চক্রবর্তী (২৫) নামের একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফেনী শহরের মহীপাল আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যাব-৭-এর লে. কমান্ডার নূরুজ্জামানের নেতৃত্বে ক্রেতা সেজে রাজন চক্রবর্তী (২৫) নামের একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড বুলেট উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া রাজন চক্রবর্তী ফেনীর পরশুরাম উপজেলার খণ্ডলকালীর বাজার এলাকার মৃত রতন চক্রবর্তীর ছেলে এবং শহরের মাস্টারপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন।