বিদেশি পিস্তলসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে গতকাল শুক্রবার বিদেশি পিস্তল ও একটি গুলিসহ হারুন মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হারুন মিয়া গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিশাইল এলাকার বাসিন্দা। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল মিয়া বলেন, সন্দেহ হলে গতকাল সন্ধ্যায় মাস্টারবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী হারুনের শরীর তল্লাশি করে তাঁর কাছ থেকে ওই বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।