বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে গত মঙ্গলবার রাতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া রাশেদুল ইসলামের (২৭) বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার কল্যাণপাড়ায়।
চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ প্রথম আলোকে বলেন, চান্দগাঁও এলাকার একটি বাসায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী রাশেদুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।