বিদেশি প্রতিষ্ঠান উচ্চশিক্ষায় দ্বৈত নীতি চালু করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনাসংক্রান্ত খসড়া বিধিমালা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাংঘর্ষিক, জাতীয় স্বার্থ ও গুণগত শিক্ষার পরিপন্থী। এ উদ্যোগ উচ্চ শিক্ষাব্যবস্থায় দ্বৈত নীতি চালু করবে।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি সি এম শফি সামি এবং মহাসচিব আলিমউল্যা মিয়ান গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছেন। তাঁরা আরও বলেন, ‘স্বয়ংসম্পূর্ণ বিদেশি বিশ্ববিদ্যালয়’ বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস এবং বিদেশি প্রোগ্রাম বা কেন্দ্রগুলোর আদৌ প্রয়োজন নেই।
বিবৃতিতে বলা হয়, আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা বা যৌথ ক্যাম্পাস খোলার বিধান না থাকলেও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে তা করতে দেওয়া হচ্ছে। বিধিটি চূড়ান্ত হলে ১৫ হাজার বর্গফুট শিক্ষাঙ্গন ও ৩০ জন শিক্ষার্থী নিয়ে বিদেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারবে, যা আইনের পরিপন্থী। বিজ্ঞপ্তি।