বিদেশি প্রভুর অ্যাজেন্ডা বাস্তবায়নে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি প্রভুদের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপি হরতাল দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিএনপির গতকালের হরতালকে অগণতান্ত্রিক, অন্যায় ও অযৌক্তিক অ্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হরতালে বাধা দেই না বলে ভবিষ্যতেও যে বাধা দেব না, সেটা ভাবলে ভুল করবেন।’গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জনাব হানিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিশ্বকাপের আগে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে এই হরতাল দিয়েছে। হরতালে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। বিএনপি আড়িয়ল বিলের জনগণকে উসকানি দিয়ে সহিংস পরিস্থিতির সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, সরকার বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করলেও বিএনপি উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে হরতাল ডেকেছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।