বিদেশি বন্ধুদের ষষ্ঠ পর্যায়ের সম্মাননা ২৪-২৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিক এবং সংগঠনকে সম্মাননা প্রদানের অংশ হিসেবে ২৪ মার্চ ষষ্ঠ পর্যায়ের সম্মাননা দেওয়া হবে। এবার সব মিলিয়ে ২০৩ জনকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৬৮ জন তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।এ উপলক্ষে ২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। তথ্য বিবরণী।