বিদেশি বন্ধুরা অতিরিক্ত চেষ্টা করছেন: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণের যে আন্দোলন চলছে, তা পূরণ হওয়ার পথে। আন্দোলনের তীব্রতায় সরকার তাঁদের দাবি মানতে বাধ্য হবে। এমনিতেই তাঁদের দাবি এখন পূরণ হওয়ার পথে। এ ক্ষেত্রে বিদেশি বন্ধুরা সংকট সমাধানে অতিরিক্ত চেষ্টা করছেন। সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আগ্রহী হলে এই অতিরিক্ত চেষ্টার দরকার ছিল না।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফা অবরোধের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম এসব কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন তিনি বলেন, বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলন গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে।
নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রীবিহীন (প্যাসেঞ্জার) নির্বাচনী ট্রেন দ্রুতগতিতে যেভাবে চালানোর চেষ্টা করছেন, তার কোনো দিন গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। জনগণ তা প্রতিরোধ করবে।