প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৭ বোতল বিদেশি মদ-বিয়ারসহ চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুমন দাশ। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুমনকে আটক করা হয়েছে। তাঁর কাছে ৪৩ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল হ্যানিকেন বিয়ার পাওয়া গেছে।