বিদেশি মুদ্রা, গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে গত বৃহস্পতিবার রাতে ভারতীয় রুপি, গাঁজাসহ মো. ইউছুপ (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একটি পিকআপ ভ্যানও আটক করেছে।হাজীগঞ্জ থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ হাজীগঞ্জ মিডওয়ে হাসপাতালের সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করে। পরে পাশের দোকান থেকে গাড়ির চালক মো. ইউছুপকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ৭০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।হাজীগঞ্জ থানার এসআই মো. দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ গাড়ির মালিক মো. ওমর ফারুকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।