বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্য উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার শুরু হয়েছে দিনব্যাপী ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যান্ড এডুকেশন ফেয়ার’। ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।সেন্টার ফর লিডারশিপ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রমোশন (ক্ল্যাপ) এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম মেট্রোপলিটন (জেসিআই) যৌথভাবে মেলার আয়োজন করে।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং ধ্যানধারণায় সমৃদ্ধ হয়ে পরিশীলিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ, জেসিআইয়ের সভাপতি মোহাম্মদ ইমরান, নির্বাহী সহসভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনওর ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান, দর্শন বিভাগের সভাপতি এম শফিকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উৎসব আয়োজক কমিটির সমন্বয়ক মৌমিতা বসাক মৌ।উৎসবে চীন, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমারসহ ১২টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।