বিদেশি সহায়তার পাইপলাইন কমাতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপলাইনে থাকা বিদেশি সহায়তার পরিমাণ কমানোর কৌশল নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদকে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে।
গতকাল সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সেখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে বিদেশি সহায়তার পাইপলাইন কমানোর জন্য ১৬টি সুপারিশ করা হয়। সেই সুপারিশগুলো যাচাই-বাছাই করে কৌশল নির্ধারণে এ কমিটি গঠন করা হয়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।