প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১৫ লাখ টাকার ৫ মাস্টার কার্টন (৫০৮ মিনি কার্টন) অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এসব সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মাস্টার কার্টন (১ লাখ ১ হাজার ৬০০ স্টিক) বেনসন হ্যাজেজ সিগারেট জব্দ করা হয়। এর আনুমানিক দাম ১৫ লাখ টাকা। দুবাই থেকে এয়ার এরাবিয়ান এয়ারলাইনসের একটি বিমানে এসব সিগারেট এসেছে। আসার তারিখ না থাকায় ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতে এসব সিগারেট আসে। বিজ্ঞপ্তি|