বিদেশি হত্যার অভিযোগপত্র খুব শিগগিরই: আইজিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সম্প্রতি রংপুরে জাপানি নাগরিকসহ কয়েকজন বিদেশি নাগরিক হত্যার ঘটনায় খুব শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। তিনি আজ সোমবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে রংপুর পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘এ ঘটনার তদন্ত এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি বলেই এটি এখনো পরিষ্কার নয়।’ তিনি আরও বলেন, রংপুরে সাংবাদিক হত্যার মোটিভ বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।