বিদেশিদের গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে খালেদা ক্ষমতায় আসেন: হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০১ সালে বিদেশিদের গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় আসেন। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে বলেছিলাম, আমরা যুদ্ধাপরাধের বিচার করব। আমরা সেই কাজ শুরু করেছি। কয়েকজনের বিচারের রায় হয়েছে। আজও দুইজনের বিরুদ্ধে রায় হয়েছে। আমরা যখন বিচারের কাজ শুরু করলাম তখন তিনি হরতাল দিয়ে তাদের রক্ষার জন্য কাজ শুরু করলেন।