বিদেশিদের জন্য ওয়াশিংটনের চেয়ে ব্যয়বহুল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর মেলবোর্ন কিংবা সৌদি আরবের রাজধানী রিয়াদ; বিদেশিদের জন্য কোনো শহরই ঢাকার মতো এতটা ব্যয়বহুল নয়। প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লি কিংবা মুম্বাই শহরেও জীবনযাত্রার ব্যয় ঢাকার তুলনায় অনেক কম। ঢাকাকে বলা হচ্ছে, প্রবাসীদের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবসম্পদবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত মার্চ মাসে পরিচালিত এই জরিপ প্রতিবেদনটি গত বুধবার প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি শহরের ছয়টিই এশিয়া মহাদেশের। এর মধ্যে হংকং দ্বিতীয়, জাপানের টোকিও তৃতীয়, সিঙ্গাপুর পঞ্চম ও দক্ষিণ কোরিয়ার সিউল ষষ্ঠ অবস্থানে আছে। মার্সারের তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর আফ্রিকার অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা।

মার্সারের তালিকায় ঢাকার অবস্থান ২০৯টি শহরের মধ্যে ৩৮তম। এরপরই ৩৯ নম্বরে রয়েছে ওয়াশিংটন। মেলবোর্ন ৪৬ নম্বরে, আর রিয়াদ রয়েছে ৫২ নম্বরে। তালিকায় নয়াদিল্লির অবস্থান ৯৯ নম্বরে। আর মুম্বাই রয়েছে ৫৭তম অবস্থানে।