বিদেশিদের পরামর্শ মেনে তত্ত্বাবধায়ক পুনর্বহালের আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদেশি মেহমানদের’ পরামর্শ গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে খন্দকার মোশাররফ এই আহ্বান জানান। ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেওয়া, বিএনপির নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। খন্দকার মোশাররফ বলেন, জাতীয় সংসদে সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার বিল আনতে হবে এবং তা পাস করতে হবে। এ-সংক্রান্ত সংলাপের উদ্যোগও সরকারকেই নিতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।