বিদেশে অপঘাতে মৃত্যু হলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় গতকাল মঙ্গলবার বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিকের বিদেশে কর্মরত অবস্থায় অপঘাতে মৃত্যু হলে সরকারি খরচে লাশ দেশে আনা হবে। লাশ হস্তান্তরের সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। কল্যাণ বোর্ডের মাধ্যমে অনুদানও দেওয়া হবে। জেলা কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় এ তথ্য দেন। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ও জাপান সোশ্যাল ডেভেলপমেন্টের অর্থায়নে এ কর্মশালা হয়।