বিদেশে চাকরির জন্য নিবন্ধনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে চাকরির জন্য নাম নিবন্ধনের সময়সীমা দুই দিন করে বাড়িয়েছে সরকার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক জাহিদ আনোয়ার গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানান, মালয়েশিয়ার পর এবার বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারিভাবে চাকরির জন্য আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন শুরু করেছে সরকার। আগে একেক বিভাগে নিবন্ধনের জন্য সাত দিন করে সময় দিলেও এখন নয় দিন করে সময় দেওয়া হচ্ছে।
বিএমইটি সূত্রে জানা গেছে, আগে ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন হওয়ার কথা থাকলেও এখন সেটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন শুরু হবে ২৮ সেপ্টেম্বর। তবে ৪ অক্টোবরের বদলে ৬ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু হবে ৪ অক্টোবর।