বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ছাত্ররা কাজীপাড়া এলাকায় রাহাত নামে এক ব্যবসায়ীকে আটক করে থানায় দিয়েছে। রাহাত আইএসআরএস নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ফারুক হোসেন ও রেজাউল ইসলাম নামে দুই ছাত্র জানায়, দুবাই পাঠানোর কথা বলে রাহাত ৫০০ ছাত্রের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেন। কিন্তু পরে সায়েন্স ল্যাবরেটরি এলাকার অফিস বন্ধ করে তিনি পালিয়ে যান। গতকাল রাতে হঠাত্ করে কাজীপাড়া এলাকায় দেখতে পেয়ে ছাত্ররা তাঁকে ধরে কাফরুল থানায় নিয়ে যায়।