বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইন সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মুদ্রা পাচার আইন সংশোধন করা হবে। আগামী সংসদ অধিবেশনে এ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ বৈঠক হয়।অর্থমন্ত্রী বলেন, পাচার করা অর্থ আদায় করতে প্রমাণের প্রয়োজন। কিন্তু অর্থ পাচারের বিষয়টি প্রমাণ করা কষ্টকর। বর্তমানে কোকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা চলছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন আছে।