বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে এ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ব্রুনাই ও নেপালের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকায় পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ একই দিনে নিহত অন্যদের আত্মার শান্তি কামনা করা হয়, পাশাপাশি দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা, তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছাড়াও রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন, ব্রুনাইয়ে রাষ্ট্রদূত এম শামীম আহসান, নেপালে রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক ও আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এম শহিদ বখতিয়ার আলম দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন।থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধুকে নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য দুটি শ্রেণীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।