বিদেশে যেতে আগ্রহী নারীদের নাম নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় বিদেশে যেতে ইচ্ছুক নারীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। গতকাল রোববার সকাল নয়টা থেকে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন শুরু হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত এই তিন বিভাগে নিবন্ধন চলবে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এই নিবন্ধন-প্রক্রিয়ায় সহায়তা করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে সারা দেশের ইউনিয়ন ও নগর তথ্যসেবা কেন্দ্রগুলোতে এই নিবন্ধন করা যাবে।আইআইসিটির পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে তিনটা পর্যন্ত এক হাজার ৭৬৭ জন নারী নিবন্ধন করেছেন। এর মধ্যে রংপুরে ৫৬৮, সিলেটে ৫৯৭ ও রাজশাহীতে ৫৭৭ জন নারী নিবন্ধন করেছেন।বিএমইটি সূত্রে জানা গেছে, খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১২ থেকে ১৬ এপ্রিল এবং ঢাকা ও বরিশালে ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে নিবন্ধিত এই তালিকা থেকে হংকং, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ যখন যে দেশে নারী কর্মীর প্রয়োজন হবে, সেখানে পাঠানো হবে।নিজস্ব প্রতিবদেক, সিলেট জানান, গতকাল সকাল নয়টায় সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে সিলেটে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবদুল খালিক ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।