বিদেশের মাটিতে একুশে পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওয়াশিংটন, বেইজিং, রোম, মালয়েশিয়া, আবুধাবি, ব্রুনেই, মাস্কট ও সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে দিবসটি পালন করা হয়েছে। গতকাল সোমবার মহান একুশ উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের ‘বঙ্গবন্ধু অডিটোরিয়ামে’ আয়োজন করা হয় আলোচনা সভার। রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ইকবাল বাহার চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সিল ইন্টারন্যাশনালের পরিচালক পল ফ্র্যাংক। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাওয়ার্ড শেফারসহ প্রবাসী বাংলাদেশিরা।