বিদ্যমান পরিস্থিতি জানানো হবে কূটনীতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের আজ মঙ্গলবার অবহিত করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যৌথভাবে তাঁদের ব্রিফ করবেন।

বিকেল ৩টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।