বিদ্যাময়ী বিদ্যালয়ে আবার আনন্দের উপলক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলের আনন্দের আমেজ কাটতে না-কাটতেই আবারও আনন্দের উপলক্ষ ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও অসাধারণ ফলাফল এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। শতভাগ পাস ও ৮৩ জন জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়টি ঢাকা বোর্ডে ১১তম স্থান দখল করে নিয়েছে।জানা গেছে, ময়মনসিংহের শহরের ঐতিহ্যবাহী এ বিদ্যালয় থেকে এ বছর মোট ৩০৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে।গত মঙ্গলবার ঘোষিত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি শতভাগ উপস্থিতি এবং শতভাগ প্রথম বিভাগে পাসের দিক দিয়ে সারা দেশে প্রথম হয়। ওই পরীক্ষায় প্রতিষ্ঠানের ২৮৭ জনের সবাই প্রথম বিভাগে পাস করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘শতভাগ পাসের পরপর ধারাবাহিক সাফল্যে আমরা খুবই খুশি। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’