বিদ্যালয় চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লামচরি গ্রামে ‘ওয়াং ডু’ নামে একটি খ্রিষ্টান মিশনারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়টি উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রিভ ইয়ো জেএস। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক স্যামুয়েল। বক্তব্য দেন ইউপি সদস্য যোগেশ চন্দ্র, স্থানীয় বাসিন্দা অনিল চন্দ্র দাস প্রমুখ। লামচরি গ্রামের বাসিন্দা হাসিবুর রহমান বলেন, আপাতত প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের পাঠকার্যক্রম চলবে। খ্রিষ্টান ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের ছেলেমেয়েরা এখানে পড়ালেখার সুযোগ পাবে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|