বিদ্যালয় ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের জয়রামপুর উচ্চবিদ্যালয়ে অত্যাধুনিক নতুন ভবনের উদ্বোধন করেছেন তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই হুসেয়িন মুফতুওলু। গতকাল শুক্রবার বিকেলে সোসাইটি ফর এইড প্রোগ্রামের সহায়তায় এবং তুরস্কের কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) অর্থায়নে এ বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়। বিদ্যুৎবিহীন প্রত্যন্ত এ অঞ্চলে বিদ্যালয় ভবনটিতে রয়েছে সৌরবিদ্যুতে চলা কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার। ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তুরস্ক দূতাবাসের কর্মকর্তা ত্যাটাচি এরদাল চেলিক, টিকার কর্মকর্তা হালিল ওরতা বোস্তানসহ দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখছানা বেগম প্রমুখ।