বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা উচ্চবিদ্যালয়কে সরকারি করার দাবিতে গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনেও নলডাঙ্গা উপজেলা সদরে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে এলাকার ছেলেমেয়েরা আধুনিক শিক্ষাব্যবস্থা থেকেও বঞ্চিত হচ্ছে। উপজেলাটি হাওড় বা বিলাঞ্চল হওয়ায় এলাকার আর্থসামাজিক, যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে জাতীয় অগ্রগতির চেয়ে অনেকাংশ পিছিয়ে রয়েছে। এসব বিবেচনায় নলডাঙ্গা উচ্চবিদ্যালয়কে সরকারি করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।