বিদ্যালয়ে অশোভন আচরণ দুই শিক্ষককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যালয় চলাকালে প্রকাশ্যে ঝগড়া, হাতাহাতি ও জুতাপেটা করার ঘটনায় দুই শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন উপজেলার বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির (৪২) ও সহকারী শিক্ষক মাহমুদা খানম (৩৪)।
জানা গেছে, মাহমুদা খানম গত ১ জুলাই জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এ ঘটনায় প্রায়ই বিদ্যালয় চলাকালে উভয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। গত সোমবার বেলা সাড়ে ১১টায় কথা-কাটাকাটির একপর্যায়ে মাহমুদাকে গ্রন্থাগারে জুতাপেটা করেন জাহাঙ্গীর। মাহমুদাও তাঁকে পাল্টা জুতাপেটা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এর পরপরই তারা উজিরপুর থানা ঘেরাও করে।
বিকেলে উজিরপুর থানার পুলিশ জাহাঙ্গীর ও মাহমুদাকে আটক করে রাত আটটায় ইউএনও সাহরাব হোসেনের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে তাঁদের কারাদণ্ড দিয়েকারাগারে পাঠানো হয়।