বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গি রাষ্ট্র বানাতে বিএনপি-জামায়াত বোমা মেরে মানুষ হত্যা করছে।
গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের এম আবদুর রহিম একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. বাবুল আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।