বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী রানী দিনমণি মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর গতকাল শুক্রবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার ৯৫ বছর উদ্যাপন উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মালেক। বক্তব্য দেন স্থানীয় সাংসদ মামুনুর রশীদ জোয়ার্দ্দার, ইউএনও ফ্লোরা বিলকিস জাহান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।