বিদ্যালয় উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ গত সোমবার লালপুর উপজেলার শ্রীরামগাড়ি গ্রামের সাহারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন। বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ৪৭ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে এ বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। নির্মাণকাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
লালপুর (নাটোর) প্রতিনিধি