প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে ওই বিদ্যালয়ের উদ্বোধন করেন সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাওহেরুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর ইউপির চেয়ারম্যান আয়নাল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, সাংবাদিক সুশান্ত ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সরদার, যুগ্ম আহ্বায়ক মারুফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী।