বিদ্যালয় ছুটি দিয়ে আ.লীগের সম্মেলন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সরকারটারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়ে গত শনিবার লক্ষ্মীটারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে।সমেঞ্চলন উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠে একটি মঞ্চ নির্মাণ করে সেখানে মাইক টানানো হয়েছে। সকাল ১০টা থেকে মাইক বাজানো শুরু হয়। এ সময় বিদ্যালয়ের প্রথম শিফটের ক্লাস চলছিল। একটি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। শিক্ষার্থীর মা আছিয়া বেগম বলেন, ‘এত জায়গা থাকতে ওমার মিটিং করার জায়গা হইল স্কুল। স্কুল বন্ধ থাকলে মিটিং করলে কোনো অসুবিধা হইল না হয়। কিন্তু স্কুল ছুটি দিয়া ওমার মিটিং করায় লাগিল।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী বলেন, সকাল নয়টায় প্রথম পালার ক্লাস চলার সময় নেতারা এসে বিদ্যালয় ছুটি দেওয়ার জন্য বলেন। বাধ্য হয়ে ছুটি দিতে হয়েছে।লক্ষ্মীটারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান বলেন, ‘সমেঞ্চলন করার জন্য তেমন কোনো উপযুক্ত স্থান পাওয়া যায়নি বলেই এখানে করা হয়েছে। এই একটা দিনে তেমন আর কী ক্ষতি হবে, বলেন?’