প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে ছালেমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রচণ্ড মারধরের দায়ে বিদ্যালয়টির একজন অতিথি শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার অভাবে ওই শিক্ষার্থী এখন বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছে।বিদ্যালয় ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শান্তা ইসলামকে (১১) বিনা অপরাধে মারধর করে গুরুতর আহত করেন শিক্ষক সোলায়মান কবির। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী অভিযুক্ত শিক্ষককে বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছেন।