বিদ্যালয় না মৃত্যুকূপ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের শিক্ষাজীবনের শুরু প্রাথমিক বিদ্যালয় থেকে। সেই বিদ্যালয়ের ভিত হওয়া চাই মজবুত। নড়বড়ে, ভাঙাচোরা—এমন বিদ্যালয় ভবন শিশুমনে কাঁপন ধরায়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্ষেত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সব কটি স্তম্ভ (পিলার), বিম ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। স্তম্ভ থেকে দেয়াল আলাদা হয়ে গেছে। ইটের গাঁথুনি ঝুরঝুরে হয়ে গেছে। সামান্য ঝড়-বৃষ্টিতে যেকোনো সময় ধসে পড়তে পারে দেয়াল। ঝরে যেতে পারে প্রাণ। তৃতীয় শ্রেণীর ছাত্রী আশা চাকমা বলে, ‘শুধু ক্লাস চলাকালে ভেতরে থাকি। বাকি সময় বাইরে দাঁড়িয়ে থাকি।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝরনা চাকমা বলেন, ‘এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। এখনো হাতে পাইনি।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত চাকমার মতে, বরাদ্দ যা এসেছে, তা দিয়ে পাঁচটি স্তম্ভও হবে না ছবি ও লেখা: নীরব চৌধুরী