বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় সরস্বতী একাডেিমর পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে৷ এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন৷
আহত ২২ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জমান বলেন, সংঘর্ষের কারণে আজ শনিবারের নির্বাচন স্থগিত করা হয়েছে৷
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গতকাল শনিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ শুক্রবার সন্ধ্যায় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সভাপতি কাজী বশির আহমেদ সমর্থিত লোকজনের সঙ্গে সভাপতি প্রার্থী মাসুদ রানার লোকজনের সংঘর্ষ হয়৷ এ সময় চরদৌলতপুর, পাংখারচর, কাজীপাড়া এবং ফকিরেরচর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷