বিদ্যালয় পরিদর্শনে প্রকৌশলীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভবনটি গতকাল দুপুরে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিলেটে অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল আবেদিন ও সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) মো. শাহনুর আলী। উদ্বোধনের দেড় বছরের মাথায় সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের মেঝে ও বারান্দা নয় ফুট নিচে ধসে পড়লে ছাত্র-শিক্ষকসহ ১২ জন আহত হন। ফেঞ্চুগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা বলেন, মেঝের নিচে মাটি না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ফ্লোর ভেঙে প্রথমে মাটি ভরাটের কাজ শুরু করা হবে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।