বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেনসিডিলসহ আটক
দিনাজপুরের বিরামপুর পৌর সদরের েদবীপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে৷ গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল শুক্রবার দুপুর ১২টায় দেবীপুর গ্রামে থেকে তঁাকে গ্রেপ্তার করে৷
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কাটলা ইউনিয়ন পিরষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আতারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওসি রেদোয়ানুর রহিমের নেতৃত্বে ডিবি পুলিশ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক হোসেনকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে৷ এ সময় তাঁর কাছ থেকে ১৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়৷ এ ঘটনায় তিনি (বজলুর) বাদী হয়ে থানায় মামলা করেছেন৷
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য আতারুলের বিরুদ্ধে মামলা করেন বিজিবির ৪০ ব্যাটালিয়নের সদস্য সুবেদার হালিম উদ্দিন৷ গতকাল বিরামপুর থানায় তিনি মামলাটি করেন৷
সুবেদার হালিম উদ্দিন বলেন, ইউপি সদস্য আতারুল একজন চিহ্নিত মাদক চোরাকারবাির৷ তিনি গত ১৮ এপ্রিল আরও কয়েকজন চোরাকারবািরর সঙ্গে মিলে ১০ বোতল মদসহ একটি নম্বরহীন মোটরসাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে ঢুকছিলেন৷ এ সময় বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে ইউপি সদস্যসহ চোরাকারবািররা মোটরসাইকেলসহ মদগুলো ফেলে পালিয়ে যায়৷ ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক চোরাচালানের আরও কয়েকটি মামলা রয়েছে৷