বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ক্লাস চলছে গাছতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ পাকরুল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়ার আশঙ্কায় ক্লাস চলছে গাছতলায়।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল হাকিম বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কথা তাঁরা বেশ কয়েকবার শিক্ষা কর্মকর্তাকে বলেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. মনিরুজ্জামান বলেন, পুরোনো এই ভবন সংস্কার করতে বিপুল অর্থের প্রয়োজন। তাই নতুন করে ভবন নির্মাণের জন্য প্রকল্পের তালিকা প্রাথমিক শিক্ষা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত আলী বলেন, ‘বিদ্যালয়টি ঝুঁকিপূণ, এ কথা শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, ‘সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদা কোনো বরাদ্দ সরকার থেকে দেওয়া হয় না। এর পরও আমরা উপজেলা সমন্বয় কমিটি ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাবর পাঠিয়েছি।’