বিদ্যালয় ভবন থেকে পড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের দোতলার কার্নিশ থেকে পড়ে মো. আরমান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
আরমান হোসেন্দী উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী মধ্যপাড়া গ্রামের প্রবাসী মো. মোস্তফা মিয়ার ছেলে। আরমান তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।
হোসেন্দী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক বলেন, ‘বিদ্যালয়ে সবেমাত্র চার-পাঁচ দিন হলো পাঠদান শুরু হয়েছে। আরমান এবার নতুন ভর্তি হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয় শুরুর দিকে সব শিক্ষক-শিক্ষার্থী যখন অ্যাসেম্বলিতে মগ্ন, তখন আরমান হঠাৎ বিদ্যালয় ভবনের দোতলার কার্নিশ থেকে নিচে পড়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খায়রুল আলম বলেন, নিয়ে আসার আগেই আরমানের মৃত্যু হয়। তার মাথার পেছন থেঁতলে গিয়েছিল।