বিদ্যালয় ভবনের দেয়াল চাপায় ৩ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়ালচাপায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তিন শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়লে প্রায় দুই ঘণ্টা পর তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হচ্ছেন, কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের উজানফৌদ গ্রামের মোহামঞ্চদ আলী (১৮), আবদুল হামিদ (২০) ও মিকিরপাড়া গ্রামের নূর আহমদ (৩০)। বিদ্যালয় পরিচালনা কমিটি ও পুলিশ সূত্র জানায়, লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের উজানফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো শ্রেণীকক্ষ ভেঙে নতুন ভবন নির্মাণ করার কাজে কয়েকজন শ্রমিক নিয়োগ করা হয়। সকাল থেকে একদল শ্রমিক শ্রেণীকক্ষ ভেঙে ফেলার কাজ করছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে দেয়াল ভাঙতে গিয়ে নিচে চাপা পড়েন তিনজন শ্রমিক। একাংশের পুরো দেয়াল তাঁদের ওপর পড়ায় উদ্ধারকাজ বিলম্ব হওয়ায় দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান তাঁরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. ফয়াজ উদ্দিন তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসীকে নিয়ে শ্রমিকদের মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশকে জানানো হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আবদুল হাই জানান, দুর্গম এলাকায় ওই বিদ্যালয়ের অবস্থান। খবর পেয়েই পুলিশের একটি দল মোটরসাইকেল ও নৌকা দিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।