বিদ্যালয় মাঠে গ্যারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাগে স্কুলের মাঠে গাড়ি থাকায় আমরা পিটি করতে পারি না। কেউ দৌড়াদৌড়িও করতে পারি না।’ এ কথা ফরিদপুর সদরের হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিপা আক্তারের।চতুর্থ শ্রেণীর অন্তর দাস বলে, ‘আমরা স্কুলের মাঠে সবাই একসঙ্গে জাতীয় সংগীতও গাইতে পারি না। মাঠে সব সময় কাদা ও ধুলা থাকায় খেলাধুলাও করতে পারি না।’বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৪৭৭। শিক্ষক আছেন নয়জন। বিদ্যালয়ের নিজস্ব মাঠে এলাকাবাসী রাতে মাইক্রোবাস, অটোরিকশা, নসিমন, রিকশা ও ভ্যান রাখে। এগুলো সরিয়ে নিতে পরের দিন সকাল ১০টা-১১টা বেজে যায়। আবার কোনো কোনোটি হয়তো সারা দিনই রেখে দেওয়া হয়। রাতে গাড়ি চুরি ঠেকাতে এলাকাবাসী পাহারাদারও রেখেছে। এই মাঠেই গাড়িগুলো ধোয়ামোছা করা হয়। ফলে মাঠ সব সময় কর্দমাক্ত থাকে। সকাল নয়টা থেকে বিদ্যালয়ের ক্লাস শুরু হলেও গাড়িগুলোর কারণে শিশুদের শারীরিক কসরত করানো যায় না। আর যানবাহন চলাচলের কারণে বিদ্যালয়ের কক্ষগুলো ধুলাবালিতে ভরে যায়।প্রধান শিক্ষক হেলেনা আক্তার বলেন, ‘স্থানীয় লোকজনকে বিদ্যালয়ের মাঠে যানবাহন না রাখার জন্য বহুবার বলেও কোনো ফল পাইনি। এ জন্য শিক্ষার্থীদের কুচকাওয়াজ করানো সম্ভব হচ্ছে না।’