বিদ্যালয়টি পেল শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রায় শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনার প্রতিষ্ঠার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এই প্রেক্ষাপটে বিদ্যালয়টির উন্নয়নসহ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করেন সাংসদ ইফতিকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘নতুন শহীদ মিনারটি পেয়ে আমরা অত্যন্ত খুশি। এখন থেকে আর আমার শিক্ষক-শিক্ষার্থীদের অন্য কোথাও যেতে হবে না।’